• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আ’লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

জুন 23, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫  বছরপূর্তি  “প্লাটিনাম জয়ন্তী ” উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২৩ জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়ার সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, আওয়ামী মহিলা নেত্রী চৌধুরী হোসনে-আরা ইকবাল মাতো, বীর মুক্তিযোদ্ধা মাঈনদ্দিন কাজী, আঃ কাদের মাতুব্বর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, সিরাজুল ইসলাম, বকুল মাতুব্বর, রনগোপাল সরকার,  যুবলীগ নেতা খন্দকার শাহজাহান সাজ্জাদ, সোহেল মাহমুদ, দেবাশীষ মজুমদার নয়ন, বাকি বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আলোচনা সভা শেষে আওয়ামী লীগের ৭৫ বছরপূর্তি উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা।

২৩ জুন ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.