• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের ক্রীড়া সামগ্রী বিতরণ

জুন 9, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। 

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা, গট্টি উচ্চ বিদ্যলয় ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, লুডু, কেরামবোট বিতরণ করেন ও শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা রোপন করেন। এসসময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। দুপুরের পরে তিনি উপজেলা পরিষদের সামনে ফলজ গাছের চারা রোপন করেন।

এসসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ডা. কাইয়ুম, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ্, এনায়েত হোসেন চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলায় মনোযোগী করতে আমার এই উদ্যোগ। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো বিদ্যালয় ও মাদ্রাসায় এসব খেলার সামগ্রী পৌছে দেওয়া হবে। এছাড়াও এলাকা থেকে কাইজা-দাঙ্গা মারামারি মুক্ত করতে সবার সাথে মিলেমিশে কাজ করে যাবো। প্রতিটি এলাকায় শান্তির বার্তা ছড়িয়ে দিতে আমি কাজ করে যাচ্ছি।

৯ জুন ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.