• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ

মে 14, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রচন্ড গরমে শ্রমজীবী ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সভাপতিত্ব, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ।

১৪ মে ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.