• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সাংবাদিক পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ

এপ্রিল 26, 2024

ঢাকার ধামরাইয়ের দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার পর ধামরাই থানায় অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বড় চন্দ্রাইল মৌজার ৭৬ শতাংশ জমি সাংবাদিক রেজাউর রহমান পৈতৃক সূত্রে মালিক হয়ে নামজারী ও জমাভাগ করে কাঠ গাছ রোপণ করে ভোগ দখলে করিতেছে। গত ২৪ এপ্রিল সকাল ৬:৩০ মিনিটে বড়চন্দ্রাইল এলাকার মাইনুদ্দিন অবৈধভাবে জমি দখলের চেষ্টা করেন। দখলের একপর্যায়ে একদিকে সাংবাদিক সদস্য ও তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অন্যদিকে বিভিন্ন ধরনের কাঠগাছ কেটে প্রায় ৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করেন।

ভুক্তভোগী সাংবাদিক রেজাউর রহমান জানান, বিবাদী স্থানীয় বিচার শালিশ ও আইন আদালত মানেনা বলে আমার ও আমার পরিবার কে হত্যার উদ্দেশ্যে হুমকী দেয়। এই ভয়াবহ তাপদাহ সময় গাছ লাগানো জরুরি তখন সন্ত্রাসী কায়দায় কাঠগাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে।আমি ও আমার পরিবার হুমকির মুখে রয়েছি আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে ধামরাই থানার সহকারি পুলিশ উপ-পরিদর্শক হুমায়ূন সাংবাদিকদের বলেন, হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সঠিক ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.