• বুধ. নভে. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর-সালথা সড়কে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষে আরও একজনের মৃত্যু

এপ্রিল 18, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় মাইক্রোবাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে আরও একজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। নিহতের নাম মো. সিদ্দিকু মাতুব্বর (৫০)। তিনি সালথা উপজেলা সদরের মৃত জীবন মাতুব্বরের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মো. আবুল বাসার। তিনি জানান, আমার চাচা সিদ্দিক মাহিন্দ্র চালক ছিলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর থেকে যাত্রী নিয়ে সালথায় আসছিলেন। পথে সমেশপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তার মাহিন্দ্র গাড়ির মুখোমুখি হয়। এতে যাত্রীসহ তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এর আগে এই ঘটনায় ইমদাদ হুসাইন (৫০) নামে এক যাত্রী নিহত হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার এস আই শাহরিয়ার হুসাইন জানান, ফরিদপুর থেকে সালথাগামী মাইক্রোবাসের সাথে বিপরিত দিক থেকে আসা মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় মাহেন্দ্রর ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিতসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন (৫০) নামের এক ব্যাক্তি মারা যান। নিহত ইমদাদ হুসাইন বাড়ী সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের বাসিন্দা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.