• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নতুন ইউএনওর যোগদান

মার্চ 30, 2024

রাজিউল হাসান পলাশ: ধামরাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ৩৫ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। তিনি বিদায়ী ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের স্থলাভিষিক্ত হয়েছেন।

ইতিপূর্বে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিজেএস ৯ম ব্যাচের সদস্য ছিলেন। পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে ৩৫ তম ব্যাচে যোগদান করেন। তিনি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জনাব খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইনে অনার্স মাস্টার্স করেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়া গ্রামে।

খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত উপজেলা পর্যায়ের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড অবশ্যই সফলভাবে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত থাকবে। একটি সমৃদ্ধ ও স্মার্ট ধামরাই গড়ে তোলা আমার পবিত্র দায়িত্ব। এছাড়া বাল্যবিয়ে, মাদক , ইভটিজিংসহ বিভিন্ন প্রকারের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এসব কাজে উপজেলার সচেতন নাগরিক, পেশাজীবী, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.