• বৃহস্পতি. জুলাই ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষককে কুপিয়ে হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মার্চ 3, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার এসকেন সরদার (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (০৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির হলেন- ফরিদপুরের সালথার দক্ষিণ আটঘর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে বিশু শেখ, একই গ্রামের ফজলু সরদারের ছেলে বিকুল সরদার, পাশের পুটিয়া গ্রামের বারেক মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর, একই গ্রামের আরমান মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর ও জয়কাইল গ্রামের মৃত খোরশেদ ফরাজীর ছেলে আলম ওরফে সাধু ফরাজী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকার একটি ফসলের মাঠে কৃষক এসকেন সরদারকে কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে ফেলে রাখা হয়। কৃষক এসকেন দক্ষিণ আটঘর গ্রামের মৃত মজিদ সরদারেরর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অতঃপর এ ঘটনার একদিন পরে নিহতের পরিবার বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার দীর্ঘ ৭ বছর পর এ রায় দিল আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

৩ মার্চ ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.