• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিএনপির কালো পতাকা মিছিল

জানু. 30, 2024
  1. রাজিউল হাসান পলাশ: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে ধামরাইয়ে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি কালো পতাকা মিছিল বের হয়ে পৌর শহরের আইঙ্গন মোড় থেকে ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকার বাজার সড়ক প্রদক্ষিণ করে।

    ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক ইঞ্জিঃ মারুফ সিকদার প্রমুখ।

    এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম, যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়া সরকারের গায়েবী মামলায় বিএনপির নেতাকর্মীরা কেউ কারাবন্দি আবার কেউ ঘরছাড়া। এসব মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এবং সংসদ বাতিল করে পুনরায় সকল দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনেরও দাবি করেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.