• শুক্র. সেপ্টে. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

জানু. 22, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে কৃষি জমিতে এ চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৩-২৪ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে উন্নত বোরো ধানের সমলয় চাষাবাদ প্রকল্পের” আওতায় এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কৃষকের জমিতে এ কর্মসূচি উদ্বোধন করেন। ধানের চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।

চারা রোপণ উদ্বোধন শেষে ডালিপাড়া এলাকার মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠান হয়। সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। চারা রোপণের এ পদ্ধতি অবলম্বন করলে একর প্রতি উৎপাদন খরচ সাড়ে ৪ হাজার টাকা কমানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নাজিয়াত আহমেদ,ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.