• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ডিসে. 25, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৭০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন কুয়েত সোসাইটি ফর রিলিফ বাংলাদেশ এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন সোসাইটি ফর রিলিফ এর প্রজেক্ট অফিসার শেখ মশিউর রহমান রাসেল, আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক মিতুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় ৭০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, কম্বল, জ্যাকেট, নারীদের জন্য শাল, বাচ্চাদের শীতের পোশাক দেয়া হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.