• বৃহস্পতি. সেপ্টে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সেলফি পরিবহনের রেষারেষিতে বিসিএস কর্মকর্তাসহ নিহত ২

ডিসে. 7, 2023

রাজিউল হাসান পলাশ (ধামরাই): ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুবেল, সেলফি পরিবহনের দুই বাস রেষারেষি করে কেড়ে নিলো প্রাণ। এঘটনায় মান্নান নামে নিহত হয়েছেন আরোও একজন, আহত হয়েছেন ১ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ডে সেলফি পরিবহনে চাপায় দুইজন নিহত ও একজন আহত হন।

নিহতরা হলেন টাঙাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ (৩২), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান (২৩)।

এঘটনায় আহত মো. আক্তারুজ্জামানকে (৪২) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রুবেল পারভেজ ৪১ তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন। তিনি বর্তমানে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ঝিটকা শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানান, সকাল সাড়ে ৮ টার দিকে ধামরাই থানা স্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কের নিরবিচ্ছিন্নভাবে চলাচলের লেনে মানিকগঞ্জ কর্মস্থলে যেতেবাসের জন্য অপেক্ষা করছিলেন রুবেল পারভেজ সেখানে আব্দুল মান্নানসহ আরো একজন বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের বাস ওভারটেক করতে দিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রুবেল পারভেজ ও আব্দুল মান্নান। আহত হন অপর একজন। আহত মো. আক্তারুজ্জামানকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবুল হাসান বলেন, ঘটনার পরপরই সেলফি পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সেলফি পরিবহনের বাস জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রীয়াধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.