• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শেষ কর্মদিবসে স্কুলের জমি উদ্ধার করলেন ইউএনও হোসাইন জকী

ডিসে. 6, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে অবৈধভাবে নির্মাণ করা বহুতল ভবন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

নির্বাচন কমিশনের নির্দেশে ইউএনও জকীকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল ছিল ইউএনও হিসেবে ধামরাইয়ে তাঁর শেষ কর্মদিবস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালামপুরে ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজের জমিতে বদরুল আলম নামের এক ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা দাবি করে তিনতলা ভবন নির্মাণ করেন। এরপর ভবনটিতে প্রাইভেট হাসপাতাল করা হয়। সেটি অপসারণে স্কুল ও কলেজ কর্তৃপক্ষ বহু চেষ্টা করেও সফল হয়নি। বদরুলের জমির দলিল ভুয়া প্রমাণ হওয়ায় গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করে ভবনটি ভেঙে দেন ইউএনও।

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘ভুয়া দলিল করে স্কুল ও কলেজের জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছিলেন বদরুল। ভবনটি অপসারণে ১৫ দিন সময় দিয়েছিলাম। কিন্তু তিনি তা সরাননি। এ জন্য ভবনটি ভেঙে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.