• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইউরোপ জুড়ে নৌকার প্রচারণায় নজরুল-মুজিব

নভে. 24, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে ইউরোপ জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পোল্যান্ডে বসবাসকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দের আয়োজনে প্রীতি সম্মিলনী ও বিশেষ সাধারণ সভায় যোগ দিতে ওয়ারশ’তে অবস্থান করছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

দেশজুড়ে নৌকা জয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে এই সভায়।

“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বারবার দরকার” স্লোগানে ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রীতি সম্মিলনী সভায় নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে পোল্যান্ড আওয়ামী লীগ সাংগঠনিক পদক্ষেপ নিতে বিশেষ দিকনির্দেশনা থাকবে।

নৌকা জয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ইউরোপিয়ান আওয়ামী লীগের পাশে থেকে পোল্যান্ড আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.