• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফিনল্যান্ড আওয়ামী লীগ সম্মেলনের গুরুত্ব বাড়ছে

নভে. 17, 2023

রাত পোহালেই ফিনল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সার্থক এবং সাফল্য মন্ডিত করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বাণী প্রদান করেছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত থাকবেন । এছাড়াও প্রায় অর্ধশতা ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনের গুরুত্ব বাড়ছে। নৌকাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার বিভিন্ন দিক নির্দেশনা থাকবে এই সম্মেলনে। ইউরোপ জুড়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এক যুগে কাজ করার ঘোষণা করার কথাও রয়েছে। এছাড়াও বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ইউরোপে নিজ নিজ দেশে বিদেশীদের মাঝেও শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরার আহ্বান করা হবে এই সম্মেলনে, জানান ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

‘নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নের সুফল নিন’ স্লোগানে ফিনল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে ফিনল্যান্ড আওয়ামী লীগের সফল সম্মেলন হবে সারা বাংলা জুড়ে নৌকা বিজয়ের আহ্বান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.