• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল

নভে. 13, 2023

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের কয়েকশ নেতাকর্মী। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে একটি মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশে যোগ দেন।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাকি বিল্লাহ, মনিরুজ্জামান মোল্যা, সায়েম হোসেন টিটন, মনির খান, নুর ইসলাম, পারভেজ মেম্বার, মুরাদ খান, গট্টি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুন্নু মাতুব্বর প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দোসররা হরতাল-অবরোধের নামে সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। দেশের মানুষ তাদের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন থেকে আমরা যুবলীগ আর ঘরে থাকবো না। ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপির নেতৃত্বে মাঠে থেকে সন্ত্রাসীদের মোকাবেলা করবো- ইনশাল্লাহ্।

১৩ নভেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.