• শুক্র. অক্টো. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

নভে. 8, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই-বোনের নাম আবু বক্কর (৫) ও নাহিদা আক্তার (৪)। তাদের মধ্যে আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর সেখের একমাত্র ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে। মৃতরা দুই জন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসাথে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। বাড়ির আশাপাশে তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে সন্ধান করেন। একপর্যায় পুকুরের পানির ভেতর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসাপাতালে নিয়ে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, জাফর শেখ বিয়ে ১২ বছর পর সন্তানের বাবা হন। তাই একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পাগলের মতো হয়ে গেছে। একসাথে দুটি শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।

চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির দুই শিশু মৃত্যুর বিষয়টি করেছেন।

০৮ নভেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.