• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দেলোয়ার হোসেন আর নেই

অক্টো. 29, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা উপজেলার খারদিয়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দেলোয়ার হোসেন (মাফুজ) আর নেই। তিনি আজ রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি সালথা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্বরত ছিলেন। তার মৃত্যতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়াছেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১ টায় খারদিয়া বাজার সংলগ্ন ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.