• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম বিএনপির বিক্ষোভ সমাবেশ

অক্টো. 11, 2023

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেলজিয়াম বিএনপি।
৯ অক্টোবর সোমবার সকাল ১০ঘটিকায় বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে ইউরোপীয় পার্লামেন্টের সামনে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বেলজিয়াম বিএনপি।
এতে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।
সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবী করেন বক্তারা।
বক্তারা বলেন এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এতে বক্তব্য রাখেন , বেলজিয়াম বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আবুল হাসনাত সামছু,
সহ-সভাপতি, সৈয়দ মাহমুদ আক্কাস, মোস্তফা আমিরুল, শহিদুল হক, বাতেন মার্টিন, বোরহান উদ্দিন, উপদেষ্টা আবু বক্কর সহ অনেকে।

বিক্ষোভ সমাবেশ শেষে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কের প্রতিনিধি দলের সভাপতি, ইউরোপীয়ান সাংসদ মিষ্টার নিকোলা প্রোকাকিনির কাছে শেখ হাসিনা সরকারের চলমান মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সমর্থন প্রদানের আবেদন জানান দলের নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.