• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে লাবু চৌধুরী এমপি

অক্টো. 6, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি।।
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালেন ফরিদপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি ।

সংসদ সদস্যর নিজ তহবিল থেকে শুক্রবার বিকাল ৪টায় সোনাতন্দী গ্রামের ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের প্রত্যাককে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি লবন বিতরণ করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার, ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১টি বসতঘর ও অসংখ্য গাছ-পালা তচনছ হয়ে যায়। এতে করে অনেক পরিবার খাদ্যশুন্য হয়ে পড়ে। এই খবর পাওয়ার সাথে লাবু চৌধুরী এমপি ঢাকা থেকে দ্রুত ছুটে আসেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান।

৬ অক্টোবর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.