
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়ার পেঁয়াজের হাটে এ অভিযান চালানো হয়।
অভিযানে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় দুটি আড়তকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে মেসার্স খান ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স মাহাবুব ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা ও উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, কৃষক পর্যায়ে পেঁয়াজ বুধবার হাটে বেপারীরা ২৮০০-২৯৫০ টাকা দরে ক্রয় করেছেন। কেজি প্রতি দাম ছিল ৭০-৭৩.৭৫ টাকা।
তিনি বলেন, কৃষকরা সরকারি দামে পেঁয়াজ বিক্রি করছেন না। সরবরাহ খুব কম ছিল। তাইতো কৃষকদের সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।
