• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফিনল্যান্ডে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সেপ্টে. 29, 2023

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসরুর রহমান রাব্বির সঞ্চালনায় রাজধানী হেলসিংয়ের একটি হলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন। তিনি যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে দিয়েছেন। তাঁর শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। সুতরাং সফল এই রাষ্ট্রনায়কের জন্মদিনে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

বক্তারা আরও বলেন, আসুন সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর দলকে জয়যুক্ত করে আবারও নির্বাচিত করি।

উপস্থিত ছিলেন,বাদল হোসেন মাসুদ, তপন বংগবাসী, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, কামরান হোসেন, জাহিদ হাসান রকি, আবু দারা বাবু, আবু হুরায়রা মাসুম, ইমাম হোসেন, মো. সোহাগ সিকদার, রুবেল আহমেদ, তৌফিকুল ইসলাম তপন, মো. আসলাম, সুমন মিয়া, রনি মিয়া, সুমন ভুইয়া, মো. রাকিব মুন্সি, আশরাফুল আবেদিন রায়হান, রিপন মৃধা, তুর্য, রিফাত রহমান, কায়েস হাসান, কাজিম উদ্দিন মিশু, মোজামমেল, নাইম, মাকসুদ, তুহিন, রাফি, মিজান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.