• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

সেপ্টে. 29, 2023

বাংলাদেশের রুপকার ও উন্নায়নের জাদুকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিন উদযাপন করে ডেনমার্ক আওয়ামী লীগ।

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

জন্মদিনের অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম-সাধারন সস্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী।
ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সস্পাদক মোছাদ্দেকুর রহমান রাসেল, বেলাল রুমী, সাংগঠনিক সস্পাদক রোমেল মিয়া সোহাগ, প্রচার সস্পাদক শরীফুল ইসলাম শরীফ, কার্ষকরী কমিটির সদস্য মোঃ ইউসুব, রোকন উদ্দিন, ইসলাম শাওন সহ আরও অনেকে।
বক্তারা বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই বাংলাদেশের উন্নায়নের ধারা অব্যহত রাখতে বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দ্বাদশ সাংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতা আনতে হবে।
অনুষ্ঠানের শেষাংশে জননেত্রী শেখ হাসিনারসুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করে নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.