• বৃহস্পতি. নভে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সেপ্টে. 21, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। এ সময় পেঁয়াজের চারটি আড়তকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার জয়কাইল হাটে এ অভিযান চালায় ভোক্তা অধিকার।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয় ৷ এ সময় সরকারের নির্ধারিত মূল্য না মানায় ৪ টি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়।

জরিমানা করা আড়তগুলোর মেসার্স জাহিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, বেপারী এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স হামজা ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মেসার্স সেলিম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা সহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
সালথার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা ও উপজেলা পুলিশের ১টি টিম এ অভিযানে সহযোগিতা করেন।

২১ সেপ্টেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.