• বৃহস্পতি. নভে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় উন্নয়ন মেলার সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

সেপ্টে. 19, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা পর্যায়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে উন্নয়ন মেলার ২০২৩ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি শহিদুল হাসান খান সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, জাইকা কর্মকর্তা মো. রিফাত রিয়াজ, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমীন হোসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় বাউল শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.