• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মানুষের পাশে থাকলেই শেখ হাসিনার পরিশ্রম সার্থক হবে: দোলন

সেপ্টে. 11, 2023

বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি: বিপদে-আপদে যেকোনো পরিস্থিতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মানুষের পাশে থাকলেই সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম সার্থক হবে।

রবিবার ১০ সেপ্টেম্বর বিকালে ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় রিক্সা চালক মো. রমজান বিশ্বাসের হাতে নতুন রিক্সা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

পৌরসদরের আঁধার কোঠা গ্রামের বাসিন্দা মো. রমজান বিশ্বাস রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করতেন। সম্প্রতি বোয়ালমারী উপজেলা মডেল মসজিদে নামাজ আদায়কালীন রমজান বিশ্বাসের রিক্সা চুরি হয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম চুরি যাওয়ায় অনেকটা ভেঙ্গে পড়েন রমজান বিশ্বাস। এ সময় তার পাশে এসে দাঁড়ান ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব সিকদার হাসান।
আজ অসহায় এ রিক্সাচালকের হাতে একটি নতুন রিক্সা হস্তান্তর করা হয়।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দীন মোল্লার সভাপতিত্বে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব সিকদার হাসান।

নতুন রিক্সা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরিফুর রহমান দোলন আরও বলেন – উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের এভাবে প্রত্যেকে মানুষের বিপদে-আপদে তাদের সঙ্গে থাকলে সবাই মিলেমিশে আমরা আরো এগিয়ে যেতে পারবো। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম তাও সার্থক হবে।
এসময় তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতার উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মোনায়েম খান, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, চতুল ইউপি সদস্য আলম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত শেখ, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন ফকির, চতুল ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিক শেখ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.