• বৃহস্পতি. নভে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আগস্ট 29, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মোছা: হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো: জাহাঙ্গীর মৃধার মেয়ে। হাফসা জাহাঙ্গীর মৃধার ছোট মেয়ে তার বড় আরেকটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ও তার পরিবার মরাদেহটি গ্রহণ করেন। এ ব্যাপারে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২৯ আগস্ট ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.