• বৃহস্পতি. নভে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না- লাবু চৌধুরী এমপি

আগস্ট 15, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করে উপজেলা আওয়ামী লীগ।

সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায়
সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে সালথা উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও প্রবীন আ.লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলীসহ আওয়ামীলীগের বিভিন্ন সহোযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমি সরকারের কাছে জোড় দাবি জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যকারীদের বিদেশ থেকে দেশে এনে ফাঁশির রায় কার্যকর করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচানা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয় ও গনভোজ বিতরন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সালথা উপজেলার সকল সরকারি, আধা সরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বাদ জোহর উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.