• বৃহস্পতি. নভে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুলাই 30, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সারাদেশে বিএনপি সংগঠিত অগ্নি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগ। রবিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ। পরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপির নেতৃত্বে আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। বিএনপি সারা দেশে যে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান মালের কোন ক্ষতি করলে রাজপথে এর করা জবাব দেয়ার জন্য নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত প্রতি আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.