• সোম. আগস্ট ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে এসডিসির উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জুলাই 22, 2023

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) -এর উদ্যোগে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ(ট্রাব) ইউরোপ শাখার সহায়তায় এসডিসি টাওয়ারে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।তিনি বলেন,আমাদের দেশে অনেকেই চোখের সমস্যায় ভুগছেন ট্রাব ইউরোপ শাখার সহযোগিতায় বিনামূল্যে তাদের সেবা দিতে পেরে আমরা তাদের কাছে কৃতজ্ঞ।তিনি আগামীতেও ট্রাব ইউরোপ শাখার সহযোগিতায় আরো বড় পরিসরে এ ধরনের ক্যাম্প আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন এবং ডাঃ এম এইচ শেখ ইমতিয়াজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এসডিসির পরিচালক ( সার্বিক) খোন্দকার হামিদুল ইসলাম।

দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ডাঃ এম এইচ শেখ ইমতিয়াজ(চক্ষু বিশেষজ্ঞ, আর্মস্টার্ডম, নেদারল্যান্ড)।

বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প সফল করার জন্য ট্রাব ইউরোপ শাখার সভাপতি মোঃ আবু তাহির, সাধারণ সম্পাদক কমরেড খোন্দকার এসডিসি’র সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সুন্দর এ আয়োজনে সহযোগীতা করার জন্য ট্রাব ইউরোপ শাখা কমিটিকে এবং এসডিসি’র সকল সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানানিয়েছেন
ট্রাব কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাম মাহমুদ।তিনি বলেন,আগামীতেও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এমন জনকল্যান মূলক কাজে সব সময় পাশে থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.