• সোম. আগস্ট ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এনায়েত মোল্যার মৃত্যুতে লাবু চৌধুরী এমপির শোক প্রকাশ

জুলাই 21, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেন মোল্যার বড় ছেলে দলিল লেখক এনায়েত হোসেন মোল্যা ইন্তেকাল করেছেন। গতকাল রাত ৩ টার দিকে ব্রেনষ্টোক জনিত কারনে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এনায়েত মোল্যার মৃত্যুতে ফরিদপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) বেলা ৩টায় রামকান্তুপুর ইউনিয় পরিষদ মাঠে মরহুমের জানজজার নামাজ শেষে মদনদিয়া গ্রামে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.