• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কর্মীদের প্রতি একআত্মা হয়ে কাজ করার আহ্বান লাবু চৌধুরীর

মে 15, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় কর্মীদের উদ্দেশ্যে ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু সকল আওয়ামী লীগ কর্মীদের এক আত্মা হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে কর্মীদের একতার কোন বিকল্প নেই। তাই আপনারা সবাই মিলেমিশে দলকে সুসংগঠিত করুন।

১৫ মে সোমবার বিকাল ৪ ঘটিকায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট মিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভার আগে উপজেলায় ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাবু চৌধুরী এমপি।

১৫ মে ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.