• রবি. আগস্ট ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

না ফেরার দেশে চলে গেলেন গরীবের মাষ্টার সোনা মিয়া

মে 3, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
না ফেরার দেশে চলে গেলেন গরীবের মাষ্টার সোনা মিয়া। ফরিদপুুর জেলার সালথা উপজেলার বড় খারদিয়া উচ্চ বিদ্যলয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ আশরাফ আলী সোনা মিয়া আর নেই। গতকাল মঙ্গলবার রাত ২ টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌছানোর পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোনা মিয়া উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের বাসিন্দা।

খারদিয়ায় ঈদগা মাঠে বুধবার বেলা সাড়ে তিনটায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বাড়ির পাসের কবর স্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের মতন বইসে। ব্যাক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্য সন্তানের পিতা ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দরিদ্রতার কারণে যদি কোন ছেলে মিসকুল লেখাপড়া করতে সক্ষম না হতো তাদেরকে চিনি স্কুলে লেখাপড়া করার সুযোগ করে দিতেন। এছাড়াও সাধ্য অনুযায়ী গরিব দুঃখী পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তিনি। তার মৃত্যুতে এলাকাবাসী এক নির্ভীক সমাজসেবককে হারালো এই ক্ষতি অপূরণীয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.