• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফিনল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ 28, 2023

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার শপথ নিয়ে ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে ফিনল্যান্ড আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  ফিনল্যান্ড সংসদের বর্তমান সংসদ সদস্য আততে কালেভা উপস্থিত ছিলেন।

এসময় মাইনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের স্বপ্ন দেখিয়ে স্বাধীনতার স্বাদ দিয়েছেন।  বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার । জননেত্রী শেখ হাসিনা সরকার তার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাস থেকে করবো সহযোগিতা,এই হোক স্বাধীনতা দিবসে আমাদের দৃঢ় অঙ্গীকার।

এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাদল হোসেন মাসুদ,পারভেজ আহমেদ আনিস, রফিকুল ইসলাম রানা, মহিবুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু দারা বাবু, বেলাল হোসেন, জাহিদহাসান রকি, নুর আলম, ইমাম হোসেন, মাসরুর রহমান রাববি, উজজল, মাসুম, মাহাবুব হোসেন, সোহাগ, জুবায়ের, রবিউল, এমরান, তপন, রুবেল, আসলাম, রিপন, শুভ, রায়হান, চিসতি, শান্ত, শরিফুল, নুরুল আলম, রনি, আদনান, এমদাদ হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.