• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করছে পুলিশ

মার্চ 15, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ১০০ গ্রাম গাঁজাসহ ইমন মোল্যা (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সালথা থানা পুলিশ। (১৪ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার থেকে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ইমন মোল্যা মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামের ফরিদুজ্জামান মোল্যার ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী বলেন, আমি ও এস আই ফরহাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারি কে আটক করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। তিনি আরও বলেন, এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১৫ মার্চ ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.