• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মার্চ 11, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মার্চ শনিবার সকালে বাংলাদেশ পুলিশের এসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে আলোকিত যাদবপুর সংগঠনের সৌজন্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিতুল, মোঃ নুরনবী, মোঃ সোহরাব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিটি প্যাকেটে ২২ কেজি করে খাদ্য সামগ্রী দেয়া হয়। প্রতি প্যাকেটে ছিলো চাল ১০ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ২ কেজি, খেজুর ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, আটা ১ কেজি, চিড়া ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও লাচ্ছা সেমাই দুই প্যাকেট।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আজ সমাজের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেছি। আমি অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করি।

উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.