• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মার্চ 2, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫টায় সালথা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল।

সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

এসময় উপস্থিত ছিলেন, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (লাবলু), সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ, সালথা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুর রহমান,সহ-সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন সহ সাংবাদিক বৃন্দ।

এ সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.