• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর হতেয়া রাজাবাড়ি বড়চালা গ্রামবাসীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

ফেব্রু. 28, 2023

সখীপুর হতেয়া রাজাবাড়ি বড়চালা গ্রামবাসীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :-

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রাম বাসীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ ফেব্রুয়ারী) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর-বাসাইল এর জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এছাড়াও সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও উপজেলা/ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে এমপি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের তার বক্তব্যে, সমাজের প্রতিটি স্তরে এবং ব্যক্তি জীবনে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজনীয়তা ও বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা করে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.