• বুধ. নভে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শীতের রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে এসপি শাহজাহান

জানু. 15, 2023

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরে হঠাৎ জেঁকে বসেছে শীত। দিনে সূর্যের আলোয় শীত কিছুটা কম অনুভূত হলেও রাতে হাড় কাঁপানো হিম করা শীত জেঁকে বসে। আর এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে।

আর সেসব কথা মাথায় রেখে তীব্র শীতে রাতের আঁধারে পথে-ঘাটে, খোলা আকাশের নীচে ঘুমিয়ে থাকা অসহায় ও ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, পিপিএম-সেবা।

শনিবার (১৪ জানুয়ারি) দিনগত গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে যান এ পুলিশ সুপার। এসময় তাঁর সঙ্গী হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের একটি টিম।

গভীর রাতে জেলা শহরের শীঅঙ্গন, কিষাণের হাট, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকার ৩০০ জন শীতার্ত ছিন্নমূলদের গায়ে নিজ হাতে জড়িয়ে দেন শীতবস্ত্র কম্বল।

এসময় আবেগে আপ্লুত হয়ে একজন শীতার্ত ছিন্নমূল বলেন, “এভাবে এতো রাইতে (রাতে) একজন পুলিশের এসপি ও অন্য স্যার আমাগো পাশে দাঁড়িয়েছেন। আমরা খুশি অয়ছি (হয়েছি)। এখন শীত কম লাগুম। আল্লাহ যেন তাগো ভালো করেন, অনেক বড় করেন।”

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, চাকরির পাশাপাশি সমাজের দায়িত্বশীলতার অংশ হিসেবে সমাজের জন্য আমাদের কিছু করার রয়েছে। তাইতো, এ তীব্র শীতে আমাদের এ সমাজের ছিন্নমূল, অসহায়, দুঃস্থ শীতার্তদের কথা মাথায় রেখে এসপি স্যার এ উদ্যোগ নিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন তাদের।

তাং : ১৫-০১-২০২৩ ইং

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.