• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সম্মিলিত নাগরিক মঞ্চে’র উদ্যোগে ভিপি জোয়াহের এমপিকে গণসংবর্ধনা

নভে. 28, 2022

সখীপুরে সম্মিলিত নাগরিক মঞ্চে’র উদ্যোগে ভিপি জোয়াহের এমপিকে গণসংবর্ধনা

বাদল হোসাইন সখীপুর: টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) এর সংসদ সদস্য অ্যাড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দ্বিতীয়বার টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে।রোববার (২৭ নভেম্বর) বিকেলে সখীপুর উপজেলা পরিষদ মাঠে “সম্মিলিত নাগরিক মঞ্চ”এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানকে ঘিরে সম্মাননা প্রদানে একাধিক তোরণ নির্মাণ ও সখীপুর ফোয়ারা চত্বর থেকে শুরু করে পুরো উপজেলা পরিষদ মাঠ বাহারি আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলায়ত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত,অনুষ্ঠানস্থলে সংবর্ধেয় অতিথিকে লাল গালিচা, বরেণ্য সঙ্গীত, ফুল ছিটিনো, ফুল ও ক্রেস্ট উপহারের মধ্য দিয়ে বরেণ্য অতিথিকে উষ্ণ অভ্যর্থনাও জানান উপজেলার বিভিন্ন সংগঠন।

সংবর্ধনা অনুষ্ঠানে সখীপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম।

“সম্মিলিত নাগরিক মঞ্চে”র সাধারণ সম্পাদক প্রফেসর আলীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে গোপালপুর – ভূয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির), সম্মিলিত নাগরিক মঞ্চের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

গন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শকের মাঝে সর্বশেষ গান পরিবেশন করেন দেশবরেণ্য সংগীত শিল্পী মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এম.পি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.