• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

নভে. 7, 2022

সখীপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু
বাদল হোসাইন সখীপুর:- টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় রাকিব(১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মত্যু হয়েছে। ৭ নভেম্বর সোমবার সন্ধায় সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের তুলা মিয়ার ছেলে এবং বড়চওনা কুতুবপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে রাকিব ও তার সহপাঠীকে নিয়ে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রাকিবের সহপাঠীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.