• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বিদ্যুতের গ্রাহকের নামে মামলা না দিয়ে ভাড়াটিয়ার নামে মামলা

অক্টো. 25, 2022

সখীপুরে বিদ্যুতের গ্রাহকের নামে মামলা না দিয়ে
ভাড়াটিয়ার নামে মামলা

নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিলের অভিযোগে বিদ্যুতের গ্রাহকের নামে মামলা না দিয়ে দিনমুজুর বাসা ভাড়াটিয়ার নামে মামলা দেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে।পরিবারের একমাএ উপার্জনকারী মিথ্যা মামলায় জেলে থাকায় অনাহারে দিন কাটাছে ওই ভুক্তভোগী পরিবারে সদস্যরা। সন্তানের নামে মামলার শোকে পিতা স্ট্রোক করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। এঘটনায় নিরহ মানুষকে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

জানা যায় পৌরসভার ৮নং ওয়ার্ডের জেলখানা মোড় এলাকায় সাইফুল ইসলামের বাসায় ভাড়া থাকেন দিনমুজুর তারেক মিয়া। ওই বাসার বিদ্যুৎ সংযোগ বাসার মালিক সাইফুলের নামে থাকলেও ভাড়াটিয়ার সুবাদে নিয়মিত বিদুৎ বিল পরিশোধ করে আসছে তারেক মিয়া। নোটিশ না দিয়ে দিনমজুর ভাড়াটিয়ার বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের ৫৪ হাজার ৫৪৮টাকা বকেয়া বিলের হয়রানি মামলায় গ্রেফতার হয় দিনমুজুর তারেককে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলো ওই দিনমুজুর তারেক। এ ঘটনায় গত কয়েকদিন যাবৎ অনাহারে দিন কাটছে ওই পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী তারেকের স্ত্রী জানান, স্টিমেট আমার স্বামীর নামে নয় বাসা মালিকের নামে এবং ব্যবহারিক সময়ের সকল বিল পরিশোধিত করা আছে। বাসা ভাড়ার পূর্বে মিটারে প্রায় সাড়ে নয় হাজার ইউনিট গোপনে রেখেই অফিস থেকে প্রিপেইড মিটার লাগিয়ে দিয়েছে বাসা মালিকপক্ষ। সর্বশেষ পরিশোধিত বিল জমা দেবার একমাসের ব্যবধানে ৫৪৫৪৮ টাকার গায়েবি বিল এনে অভিযুক্ত করা হয়েছে আমার স্বামীকে। সরকারের কাছে আমি ন্যায় বিচার চাই। এ মিথ্যা মামলা থেকে আমার নির্দোষ স্বামীকে মুক্তি হোক।

বাসা মালিক প্রবাসী সাইফুলের স্ত্রী বলেন, আমরা স্বামী বাসা ভাড়া দিয়েছে বিদ্যুৎ বিল ভাড়াটিয়া দিবে। এখানে বাসা মালিক হিসেবে আমাদের কিছু করনীয় নেই। যদি বকেয়া থাকে দায়ভার ভাড়াটিয়াদের আমাদের না।

সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী ও মামলার বাদী মো. সাইফুল ইসলাম বলেন, এস্টেশনে আমি নতুন। বকেয়া বিল এবং বিদ্যুৎ ব্যবহারকারী হিসেবে ওই তারেক মিয়ার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮এর ৩৩ ও ৪০ ধারামতে মামলা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.