ইতালিতে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোমের শিশু-কিশোরদের উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্ব দেওয়ানবাগী দল, রোম-ইতালির আয়োজনে ও সেন্তসেল্লে আর্দশ বিদ্যা নিকেতনের সহযোগিতায় অনুষ্ঠিত আয়োজনে আশেকে রসূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলী হায়দার দেওয়ান, দেলোয়ার হোসেন, মো: সাইদ সহ সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও সেন্তসেল্লে আর্দশ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যান্য সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অতসী সাহা সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভজন্ম দিন খুশি ও আনন্দের দিন, এই দিনটি উদ্যাপনে থাকবে রসূলের গুনাবলী ও আর্দশের কথা। আমাদের আল্লাহ ও রাসূলকে জানতে হবে পাশাপাশি শিশুদের মধ্যেও তা ছড়িয়ে দিতে হবে।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করে এবং উপস্থিত অতিথিরা সকল শিশুদের চকলেট, ফুল ও তবারক বিতরণ করেন।
