• বৃহস্পতি. আগস্ট ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার বর্জ্য ব্যবস্থাপনায় সখীপুর পৌরসভা মডেল হিসেবে মনোনীত

অক্টো. 3, 2022

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার বর্জ্য ব্যবস্থাপনায় সখীপুর পৌরসভা মডেল হিসেবে মনোনীত

বাদল হোসাইন সখীপুর:-
টাঙ্গাইলের সখীপুরে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার বর্জ্য ব্যবস্থাপনায়, সখীপুর পৌরসভা মডেল হিসেবে মনোনীত হওয়ায় কো-কম্পোস্ট প্ল্যান্ট ৮ম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠান রোববার (২ অক্টোবর) সকাল ১১ টায় পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিন শরীফ সুপন, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, টাঙ্গাইল কৃষিসম্প্রসারণ উপ-পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, ওয়াটার এইড বাংলাদেশের কান্টিডিরেক্টর হাসিন জাহান।

এসময় মূলপ্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক,আ,ক,ম সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, সখীপুর থানা ইনচার্জ ওসি রেজাউল করিম রিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলীসহ স্থানীয় নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ,প্রেস মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.