• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নমিনেশন পত্র সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম শুরু

সেপ্টে. 8, 2022

১১ সেপ্টেম্বর ইতালি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে নমিনেশন পত্র সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় হতে এ কার্যক্রম শুরু হয়।

শুরুর প্রথম দিনেই ইতালি আওয়ামী লীগের বর্তমান সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পক্ষ হতে নমিনেশন পত্র গ্রহণ ও জমা দেয়া হয়। নমিনেশন গ্রহণ এবং জমা দেয়ার সময় সভাপতি পদে ইদ্রিস ফরাজের পক্ষে প্রস্তাবকারী ফারুক ফরাজী ও সমর্থনকারী ছিলেন কামরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে হাসান ইকবালের পক্ষে প্রস্তাবকারী ছিলেন শেখ মামুন ও সমর্থনকারী ছিলেন সমর্থনকারী ছিলেন জহিরুল ইসলাম।

নির্বাচনী তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর নমিনেশন পেপার জমা দেয়ার শেষ দিন এবং পূর্ণ বিবেচনা শেষে ১০ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চূড়ান্ত নমিনেশন জমা দিতে হবে। বর্তমানে রাজধানী রোমসহ সমগ্র ইতালিব্যাপী ইতালি আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেন আনন্দ উৎসবে মেতে উঠেছে । এ সময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা জানান, ১১ই সেপ্টেম্বরে নির্বাচনের মধ্য দিয়ে সংগঠন সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.