• শনি. আগস্ট ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে প্রশাসনের উদ্যোগে নানা আয়োজন

আগস্ট 16, 2022

সখীপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে প্রশাসনের উদ্যোগে নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদকঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রফেসর আলীম মাহমুদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যাপিকা মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করে। গণভোজের প্রতিটি স্থান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সফল করার জন্য অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.