• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

খান লুৎফর রহমানের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

আগস্ট 5, 2022

পাবনা জেলা সমিতি আয়োজনে বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খান লুৎফর রহমানের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা সমিতির সভাপতি হাসাদুর রহমান হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজার
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি প্রবীন ব্যক্তিত্ব নজরুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্র্যাটস এসোসিয়েশনের সভাপতি ও সিসিএল এর চেয়ারম্যান ড. মোক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা পরিতোম সাহা, খান লুৎফর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির, চাঁদপুর জেলা সমিতির সভাপতি নাসির উদ্দিন মানিক, কুষ্টিয়া জেলা সমিতির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মন্টু সহ সাংবাদিক আমির হোসেন লিটন ও লাবন্য চৌধুরী।

উদ্বোধনী বক্তা সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া এবং সংগঠনের সহ সভাপতি মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু শেখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন” খান লুৎফর রহমান ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রতিষ্ঠার কারিগর। পাশাপাশি তিনি প্রবাসী ব্যবসায়ীদের সংগ্রামের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিলেন।

এসময় আগামীতে লুৎফর রহমান খানের উপর রোমে পার্ক বা রাস্তার নামকরণ করার প্রস্তাব ও একটি ডকুমেন্টারি প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা রেজাউল ইসলাম রেজা, সহ সভাপতি ঝন্টু সরকার, বকুল হাসনাত , সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নাজমুল হোসেন বিপুল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রানা ও দপ্তর সম্পাদক সঞ্জীব সাহা সহ অনেকে।

শেষে মরহুম খান লুৎফর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.