• শনি. অক্টো. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কৃষি বিভাগের অবহিতকরণ কর্মশালা

জুলাই 27, 2022

সখীপুরে কৃষি বিভাগের অবহিতকরণ কর্মশালা

বাদল হোসাইন সখীপুর:-

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, ডিপিডি কৃষিবিদ মোস্তফা কামাল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, জেলা প্রশিক্ষক কর্মকর্তা কৃষিবিদ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন ও কৃষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।‌ উক্ত কর্মশালায় সখীপুর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ব্লকের উপসহকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি , সুধীজন সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৮০ জন কৃষক অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.