• মঙ্গল. অক্টো. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে দুই জনের লাশ উদ্ধার

মে 8, 2022

সখীপুরে দুই জনের লাশ উদ্ধার

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহে বৃদ্ধ নান্নু মিয়া (৭০) ও রাজমিস্ত্রী আসিফ আহমেদ (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী বাজার এলাকার কবিরের পরিত্যক্ত ঘরের ধরণার সাথে ফাঁস লাগানো অবস্থায় আসিফের এবং রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রাম থেকে আমগাছে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধ নান্নু মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

ররিবার বিকেলে লাশ দুটো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। নিহত আসিফ কৈয়ামধু গ্রামের প্রবাসী আব্দুর রহিমের ছেলে এবং নান্নুমিয়া কালিয়ানপাড়া গ্রামের মৃত মামুদ আলীর ছেলে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আসিফ দীর্ঘদিন ধরে দেওবাড়ী গ্রামের ঈমান আলীর বাড়ি থেকে সিমেন্টের খুটি বানানো ও ট্রাফি ট্রাক্টর চালানোর কাজ করতো। শনিবার বিকেল ৫টার দিকে আসিফ দেওবাড়ী বাজারে চা খেয়ে বের হন। আধা ঘণ্টা পরেই খবর আসে সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে রবিবার সকাল ১০ টার দিকে পারিবারক কলহে বাড়ি থেকে রাগ করে বের হন ৭০ বছরের বৃদ্ধ নান্নু মিয়া। দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে আমগাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত আসিফের মা রোজিনা আক্তারের অভিযোগ, তার ছেলে আসিফ আত্মহত্যা করেনি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আসিফের মায়ের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.