• মঙ্গল. অক্টো. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি ও কৃতীদের সংবর্ধনা

মে 5, 2022

সখীপুরে আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি ও কৃতীদের সংবর্ধনা

বাদল হোসাইন সখীপুর:- টাঙ্গাইলের সখীপুরে আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি ও কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বানিয়ারছিট সোনারবাংলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম।
স্কলারস এসোসিয়েশনের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চর্যাগবেষক ও সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, প্রকৌশলী মোশাররফ হোসেন বাদল, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, বিশিষ্ট চিকিৎসক আতোয়ার রহমান, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, সরকারি মুজিব কলেজের প্রভাষক কৃষিবিদ গোলাম মোস্তফা, স্কলারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উদয় প্রমুখ।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত স্কলারস এসোসিয়েশন নামের ওই সংগঠনটি সমাজসেবামূলক নানা ভালো কাজ করে আসছে। এবার সংগঠনটি বিসিএসে সুপারিশপ্রাপ্ত, মেধাবৃত্তি প্রদান, এসএসসিতে জিপিএ ৫ পাওয়াদের সংবর্ধনা দেওয়াসহ আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি পাওয়া খুদে শিক্ষার্থীদেরও ক্রেস্ট ও সম্মাননা দেয়।

সন্ধ্যায় দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক ও যাদু প্রদর্শনী হাজার দর্শকদের মাতিয়ে রাখে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.