• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ২মাদক সেবীকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

এপ্রিল 1, 2022

সখীপুরে ২মাদক সেবীকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে এ সাজা দেন। আজ শুক্রবার দণ্ড পাওয়া দুজনকে টাঙ্গাইল কারাগারে পাঠিয়েছে সখীপুর থানা-পুলিশ।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৩৫) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উরবাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৪০)। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার শোলা প্রতিমা গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।এ সময় ওই দুই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় ও কিছু মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে এক বছর করে সাজা ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম উভয়কে সাজা দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জামাল হোসেনের বিরুদ্ধে তাঁর মা মাদক সেবনের অভিযোগ করে কিছুদিন আগে ইউএনওর দপ্তরে অভিযোগ করেছিলেন। গতরাতে গ্রামবাসীর একজন জামালের বিরুদ্ধে অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.